সংবাদ শিরোনাম :
বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জোরদার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার ও ইমদাদুল ইসলাম এমদাদসহ সকলের মুক্তির দাবিতে সমাবেশ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কুচক্রী মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ কামাল হোসেন ভুট্টোর দেবিদ্বারে নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ নবীনগরে খেদমতে খালক ট্রাস্টের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেফতার

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৩৭৭১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রোববার (২২ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ (Cosmos Fifty) জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ

আপডেট সময় : ১২:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬