সংবাদ শিরোনাম :
বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি জোরদার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার ও ইমদাদুল ইসলাম এমদাদসহ সকলের মুক্তির দাবিতে সমাবেশ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কুচক্রী মহলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ কামাল হোসেন ভুট্টোর দেবিদ্বারে নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ নবীনগরে খেদমতে খালক ট্রাস্টের ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেফতার

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ চাঁন পাশা, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৩৭৭৬ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।পরে গীতা পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি শ্যামা প্রসাদ সাহা,
প্রেসক্লাবের দুই দুইবারের সফল সাধারণ সম্পাদক মোঃ সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে নবীনগরের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নির্দেশ দিয়ে থাকেন। পাশাপাশি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন, এবং তিনি নবীনগর প্রেসক্লাবকে তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মাহমুদুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা,নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আবু কামাল খন্দকার,সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য,মানপত্র পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লুল,নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন পুতুল,প্রেসক্লাবের সদস্য মিঠু সূত্রধর পলাশ,সদস্য মাজেদুল ইসলাম মাজেদ,সদস্য কাউসার আলম,সদস্য জসিম উদ্দীন,সদস্য শাহনূর খান আলমগীর,
সদস্য আব্বাস উদ্দিন হেলাল,সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনহাজ,
জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,
উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন নবীনগরের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে নবীনগর প্রেসক্লাব দীর্ঘ চার দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিন।
দীর্ঘ ৪০ বছরের পথচলায় নবীনগর প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

ট্যাগস :

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬