গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার ও ইমদাদুল ইসলাম এমদাদসহ সকলের মুক্তির দাবিতে সমাবেশ
- আপডেট সময় : ০১:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩৭৮৮ বার পড়া হয়েছে
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি আদায়ের আন্দোলনে গ্রেপ্তার শ্রমিক নেতা হারুন সরকার, ইমদাদুল ইসলাম এমদাদসহ সকল শ্রমিক ও নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, মো. ইয়াসিন মিয়া, শামীম ইমাম, সত্যজিৎ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন জোটের সদস্য সচিব রাজু আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, গ্রেপ্তার ছয় শ্রমিক নেতা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তাঁরা।























