সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী লোকমান আটক, পরিবারের উদ্বেগ ও মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ আজকের মুদ্রার রেট: ডলার ১২৩ টাকা, পাউন্ড ১৬৩ টাকা কিউ-ক্যাশে ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহক ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনবেন স্পনসর পরিচালক দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

কিউ-ক্যাশে ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৫২৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিস্টেম মাইগ্রেশন ও কারিগরি উন্নয়ন কাজের কারণে আইটি কনসালট্যান্টসের (আইটিসি) নেটওয়ার্কভিত্তিক পেমেন্ট সুইচ ‘কিউ-ক্যাশ’-এর সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত অন্তত ৩০টি ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।

রোববার রাত ৯টা থেকে শুরু হওয়া রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। এর ফলে কোনো কোনো ব্যাংকের এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন পুরোপুরি বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কিউ-ক্যাশের সুইচ ব্যবহার করে ৩০টি ব্যাংক এটিএমসহ বিভিন্ন কার্ডভিত্তিক সেবা পরিচালনা করে। যেসব ব্যাংকের নিজস্ব বা বিকল্প সুইচ রয়েছে, তারা সীমিতভাবে সেবা চালু রাখতে পারছে। তবে বিকল্প ব্যবস্থা না থাকা ব্যাংকগুলোর গ্রাহকেরা এটিএম থেকে টাকা উত্তোলন, টাকা স্থানান্তর, ই-কমার্স ও বিদেশে কার্ড লেনদেনসহ বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়ছেন।
এমনকি কিছু প্রতিষ্ঠানের কর্মীরা ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন উত্তোলনেও সমস্যার মুখোমুখি হচ্ছেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ জানান, ব্যাংকের মাধ্যমে যাঁদের বেতন হয়েছে, তাঁদের অনেকেই কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারছেন না। বিদেশে থাকা গ্রাহকেরাও কার্ড লেনদেনে সমস্যায় পড়েছেন।
কিউ-ক্যাশ ও আইটিসি জানিয়েছে, সেবা আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ করার লক্ষ্যে সিস্টেম মাইগ্রেশন করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহক ও সদস্য ব্যাংকগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এই সময়ে ব্যাংক কার্ড, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), আইবিএফটি, ই-কমার্স পেমেন্ট, অনলাইন ফান্ড ট্রান্সফার, কার্ড চেক, বাংলা কিউআর এবং এমএফএস ক্যাশ-ইন ও ক্যাশ-আউটসহ বিভিন্ন সেবা বিঘ্নিত হতে পারে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, একটানা কয়েক দিন কিউ-ক্যাশের সেবা বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন, পিওএসে কেনাকাটার বিল পরিশোধ এবং অনলাইন লেনদেনে সাময়িক ভোগান্তি হতে পারে। জরুরি প্রয়োজনে বিকল্প হিসেবে ব্যাংকের শাখা বা কাউন্টার থেকে লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ওয়ান ব্যাংকের এমডি মুহিত রহমান জানিয়েছেন, তাদের ব্যাংকের কার্ডে কিছু ই-কমার্স লেনদেনে সমস্যা হলেও টাকা উত্তোলন ও অন্যান্য লেনদেন স্বাভাবিক রয়েছে। ট্রাস্ট ব্যাংকও জানিয়েছে, ক্রেডিট কার্ড ছাড়া তাদের অন্যান্য সেবা বিকল্প সুইচের মাধ্যমে চালু রয়েছে।

কিউ-ক্যাশে ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহক

আপডেট সময় : ০৭:৪০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬