সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী লোকমান আটক, পরিবারের উদ্বেগ ও মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ আজকের মুদ্রার রেট: ডলার ১২৩ টাকা, পাউন্ড ১৬৩ টাকা কিউ-ক্যাশে ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহক ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনবেন স্পনসর পরিচালক দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৫২২ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশির সময় যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, তিন যাত্রীর কাছ থেকে জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আপডেট সময় : ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬