সংবাদ শিরোনাম :
উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী লোকমান আটক, পরিবারের উদ্বেগ ও মুক্তির দাবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট জব্দ আজকের মুদ্রার রেট: ডলার ১২৩ টাকা, পাউন্ড ১৬৩ টাকা কিউ-ক্যাশে ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে বিঘ্ন, ভোগান্তিতে গ্রাহক ঢাকা ব্যাংকের ১০ লাখ শেয়ার কিনবেন স্পনসর পরিচালক দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৫১৪ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়ায় গোপনীয় দর ফাঁস ও একটি সিন্ডিকেটের মাধ্যমে সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগের তদন্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য এনসিটিবি থেকে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা, ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে।

দুদক জানিয়েছে, সংগৃহীত নথিপত্র বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। এরপর অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযোগ অনুযায়ী, বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়ায় গোপনীয় দর ফাঁস এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ পরিচালনার ফলে সরকারের প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট অনিয়মের ধরন যাচাই করছে দুদক।

বই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান

আপডেট সময় : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬