নবীনগরে প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০১:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ২৫৮১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রবাসী ফোরামের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার বাদ আছর নবীনগর সদর বাজারে মরহুম রহিছ মেম্বার মার্কেটের তৃতীয় তলায় প্রবাসী ফোরাম বিএনপি’র অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা হেলাল উদ্দিন, প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ তুহিন ও ১ নং সদস্য গোলাম রসূল রুবেলের যৌথ সঞ্চালনায়, সভাপতিত্ব করেন প্রবাসী ফোরামের সম্মানিত উপদেষ্টা আবুল হাসনাত আলম রাজিব ভূঁইয়া। প্রবাসী ফোরাম বিএনপির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন……
অনুষ্ঠানে অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর প্রবাসী ফোরামের সভাপতি মাহিনুর হাসান মামুন, সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম সহ আরো অনেকে, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি,ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ মলাই মিয়া,জেলা বিএনপির সম্মানিত সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,জেলা বিএনপির সাবেক সদস্য ঠিকাদার সাদিকুল হক সাদির,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুর হাসান সবুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক ভিপি লিটন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম মনা, পৌর বিএনপির সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ নাদিম সরকার ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু কাওসার।
নবীনগর প্রবাসী ফোরাম উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সম্মানিত সদস্য মোঃ আছানুর আলম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী ফোরাম বিএনপির নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়াতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন।
পাশাপাশি কেক কেটে প্রধান অতিথি তার নিজ হাতে উপস্থিত সবাইকে খাইয়ে দেন।
এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।















