সংবাদ শিরোনাম :
কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম মঞ্জুর পরিদর্শন কক্ষ উদ্বোধন, পরে বৃক্ষরোপণ কর্মসূচি রাজধানীর সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা চালকদের দেবিদ্বারে যুবদল নেতাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও ১১.৮ কেজি গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার আজ ১৬ অক্টোবর: বিশ্বের  ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২৫১৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কম টাকায় বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই জেলার মৃত আমীন উদ্দীনের ছেলে বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের বাসিন্দা আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

অভিযানে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরা, দুটি লাল সালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখাতেন। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। প্রতারণার ফাঁদ হিসেবে কাঁচের টুকরা, লাল কাপড় ও সুতা ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬