সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ২৫২০ বার পড়া হয়েছে
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় কিশোর গ্যাংয়ের সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কী কারণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



























