সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ গ্রামীণ টেলিকমকে সুবিধা দিতে সড়কে প্রতিবন্ধক স্থাপনের অভিযোগ এলিট ফোর্সের বিরুদ্ধে দেবিদ্বারে স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক দেবিদ্বারে প্রশাসনের বাধা উপেক্ষা করে কৃষিজমিতে ড্রেজার, উজাড় হচ্ছে ফসলি মাঠ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজের কমিটি গঠন স্থগিত ১৬ বছরের ৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে গ্রামীণ টেলিকম ভবনের সামনে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ শার্শা-বেনাপোলে ৩২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকায় সচেতনতামূলক আলোচনা সভা

দেবিদ্বারে স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ২৫১৯ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২নং ইউসুফপুর ইউনিয়নের নবীপুর গ্রামের ১৬ নং নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষার্থীর ঝগড়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিদ্যালয় চলাকালে খেলাধুলাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর অভিভাবক ডা. তাজুল ইসলামের ছোট ভাই মো. মনিরুল ইসলাম (রুপ মিয়া) উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে হামলা চালান বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর বিদ্যালয়ের অন্যান্য কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের আশঙ্কা, বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ বিঘ্নিত করতে পারে।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, শিশুদের মধ্যে ঝগড়া হতেই পারে। শিক্ষকরা বিষয়টি সমাধান করতে পারেন। কিন্তু এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে বাইরে থেকে এসে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অন্যদিকে, দেবিদ্বার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবকরা।

দেবিদ্বারে স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আপডেট সময় : ০৩:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬