সংবাদ শিরোনাম :
গ্রামীণ টেলিকমকে সুবিধা দিতে সড়কে প্রতিবন্ধক স্থাপনের অভিযোগ এলিট ফোর্সের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ২৫৪১ বার পড়া হয়েছে
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনের সামনে সড়কের জায়গায় প্রতিবন্ধক স্থাপন করে রাস্তা দখলের অভিযোগ উঠেছে এলিট ফোর্সের বিরুদ্ধে। গ্রামীণ টেলিকমকে সুবিধা দিতে বেআইনিভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, মিরপুর চিড়িয়াখানা রোডের গ্রামীণ টেলিকম ভবনের সামনের সড়কের বিভিন্ন স্থানে এলিট ফোর্সের নামযুক্ত ‘নো পার্কিং’ চিহ্নসংবলিত লাল রঙের প্রতিবন্ধক রাখা হয়েছে। সড়কের একাধিক স্থানে এসব প্রতিবন্ধক স্থাপন করায় জনসাধারণের চলাচল ও সরকারি সড়কের ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সড়কের জায়গায় প্রতিবন্ধক স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।



























