সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ গ্রামীণ টেলিকমকে সুবিধা দিতে সড়কে প্রতিবন্ধক স্থাপনের অভিযোগ এলিট ফোর্সের বিরুদ্ধে দেবিদ্বারে স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক দেবিদ্বারে প্রশাসনের বাধা উপেক্ষা করে কৃষিজমিতে ড্রেজার, উজাড় হচ্ছে ফসলি মাঠ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজের কমিটি গঠন স্থগিত ১৬ বছরের ৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে গ্রামীণ টেলিকম ভবনের সামনে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ শার্শা-বেনাপোলে ৩২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকায় সচেতনতামূলক আলোচনা সভা

দেবিদ্বারে প্রশাসনের বাধা উপেক্ষা করে কৃষিজমিতে ড্রেজার, উজাড় হচ্ছে ফসলি মাঠ

কাজী শাকিল, দেবিদ্বার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ২৫৪৪ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের বাঙ্গরা এলাকায় প্রশাসনের বাধা উপেক্ষা করে কৃষিজমিতে অবৈধ ড্রেজার দিয়ে দিন-রাত মাটি কাটার অভিযোগ উঠেছে। একাধিক ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলি জমি নষ্ট করায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার ৯ নম্বর উত্তর গুনাইঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঙ্গরা মৌজায় হারুন মোল্লার কৃষিজমিতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। চাষারপাড় গ্রামের পাশের বাঙ্গরা কৃষি মাঠে এসব মেশিনের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করা হচ্ছে। প্রশাসনের অভিযানের আশঙ্কায় অনেক সময় রাতের বেলায় মাটি কাটার কার্যক্রম চালানো হয়। শুক্রবার ও শনিবারও প্রশাসনিক অভিযানের ভয়ে মেশিন বন্ধ রাখা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৯ নম্বর উত্তর গুনাইঘর ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, কৃষিজমি বিনষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। কয়েক দিন আগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি মেশিন ভাঙচুর করে এবং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এক দিন না যেতেই প্রশাসনের বাধা উপেক্ষা করে আবারও ড্রেজার চালু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ওই ইউপি সদস্য আরও জানান, প্রশাসনকে ম্যানেজ করে মেশিন চালানো হচ্ছে বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, মো. বাবুল মিয়া ও কাইয়ুমের নেতৃত্বে এসব মাটি কাটার কার্যক্রম চলছে। ড্রেজার দিয়ে গভীরভাবে মাটি উত্তোলনের ফলে আশপাশের জমি ভেঙে পড়ছে এবং অনেক জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, মাটি কাটার কাজে বাধা দিতে গেলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। এভাবে ফসলি জমি নষ্ট হতে থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা ও খাদ্যসংকটের ঝুঁকি তৈরি হতে পারে।
এ অবস্থায় কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে দ্রুত উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কৃষিজমিতে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং অবৈধ ড্রেজার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

দেবিদ্বারে প্রশাসনের বাধা উপেক্ষা করে কৃষিজমিতে ড্রেজার, উজাড় হচ্ছে ফসলি মাঠ

আপডেট সময় : ০২:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬