সংবাদ শিরোনাম ::
এতবারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হাদিউল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চান্দিনায় নির্বাচনী হাওয়া: মাধাইয়ায় অলিউল্লাহ কোম্পানির গণসংযোগে মানুষের ঢল ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি সারিয়াকান্দি-রংপুর-মাদারগঞ্জ-জামালগঞ্জ হয়ে ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন জাতীয় শোক ও স্মৃতিচারণ অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের অবদান স্মরণ কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলীকে ঘিরে রহস্য সরকারি চাকরিতে ৩ বছর ব্যাকডেট চান শিক্ষার্থীরা কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ, ১০০ বিজয়ীর নাম ঘোষণা শেষ ১৫ মিনিটে বদলে গেল ম্যাচের চিত্র, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

oplus_0

সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারী, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর শিক্ষার্থী এবং বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা গ্রহণ, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ব্যবস্থা করলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে এখনো এসব ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের সুযোগ নিশ্চিত হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থান, পেশাগত স্বীকৃতি ও নির্ধারিত কর্মপরিধিতে কাজ করার ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা রাষ্ট্রের অনুমোদিত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেও নিবন্ধনের অভাবে পেশাগতভাবে পিছিয়ে পড়ছেন। তিনি দ্রুত বিএমডিসির মাধ্যমে তাদের নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি ও নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সমমানের অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীরা নিবন্ধনের সুযোগ পেলেও চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থার দ্রুত অবসান ঘটিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত নেতারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তারা জানান, আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ।

৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবি

আপডেট সময় : ১০:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬