সংবাদ শিরোনাম :
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম মঞ্জুর পরিদর্শন কক্ষ উদ্বোধন, পরে বৃক্ষরোপণ কর্মসূচি রাজধানীর সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা চালকদের দেবিদ্বারে যুবদল নেতাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২৫১৪ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করে ডিবি।
এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ওই দিন রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়।
পরবর্তী সময়ে রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এবার বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করল ডিবি।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬