সংবাদ শিরোনাম :
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম মঞ্জুর পরিদর্শন কক্ষ উদ্বোধন, পরে বৃক্ষরোপণ কর্মসূচি রাজধানীর সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা চালকদের দেবিদ্বারে যুবদল নেতাকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা

মো:আবুল কালাম আজাদ, চান্দিনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২৫৩৫ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নম্বর মাইজখার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা পেয়েছেন হাজী আব্দুর রশিদ। এ খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপির ১৬ জন নেতা সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নসংক্রান্ত ফরম সংগ্রহ করেন। পরদিন ১১ অক্টোবর আলোচনার মাধ্যমে তাঁরা চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ড. রেদোয়ান আহমেদের কাছে জমা দেন।

পরবর্তী সময়ে প্রার্থীর জনপ্রিয়তা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও যোগ্যতা বিবেচনায় হাজী আব্দুর রশিদকে এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে মাইজখার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর শনিবার ভোমরকান্দি বাজারে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হাজী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ডিপ্লোমা চিকিৎসক ও বিএনপি নেতা মো. জাকির হোসেনের চেম্বারে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক গ্রামীণ ব্যাংক এরিয়া ম্যানেজার মো. বদিউল আলম, স-মিল ব্যবসায়ী মাসুম মিয়া, ফিশারি ব্যবসায়ী মো. আরিফ আহমেদ এবং মাইজখার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মো. শাহজাহানসহ স্থানীয় প্রবীণ ও নবীন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতাকর্মীরা হাজী আব্দুর রশিদের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তাঁরা জানান, ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে মাইজখার ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত মাইজখারের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬