সংবাদ শিরোনাম :
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন। দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতির ঘটনায় গা‌ড়িসহ ৫ ডাকাত গ্রেপ্তার ১৬ বছরের অপেক্ষা, ৭ সহকর্মীর মৃত্যু: গ্রামীণ টেলিকম ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে তিতাসে কলাকান্দি ইউপি নির্বাচনে দুই বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের দাবি কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন।

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ২৫১৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন।

সোমবার রাতে তারা দেশে ফেরেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ, পেট্রাপোল ও বেনাপোল আইসিপির কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

ফেরত আসা তিনজনের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামে।

তাদের বরাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় ২০২৩ সালে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সেখানে অবস্থানকালে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

পরে তাদের কেরালার পাঠানপুরামে গান্ধীভবন আন্তর্জাতিক ট্রাস্টে রাখা হয়। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান সাইফুর।

তিনি বলেন, “থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের যশোরের মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সংগঠনটির প্রতিনিধিরা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

ট্যাগস :

আপডেট সময় : ১০:৪৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬