সংবাদ শিরোনাম :
যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলাম মঞ্জুর পরিদর্শন কক্ষ উদ্বোধন, পরে বৃক্ষরোপণ কর্মসূচি রাজধানীর সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা চালকদের

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড

জহির মারুফ, কুমিল্লা
  • আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২৫২৪ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২০ অক্টোবর, ২০২৬) দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন।

অভিযান সূত্রে জানা যায় মাদক সেবন করে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে মোঃ ইসমাইল (পিতা: মোঃ আইয়ুব আলী, গ্রাম: জাফরাবাদ, দেবিদ্বার) কে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন জানান, মাদকমুক্ত সমাজ গঠন পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬