সংবাদ শিরোনাম :
তিতাসে কলাকান্দি ইউপি নির্বাচনে দুই বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের দাবি কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল চান্দিনার মাইজখারে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক

তিতাসে কলাকান্দি ইউপি নির্বাচনে দুই বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের দাবি

হালিম সৈকত, কুমিল্লা
  • আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ২৫২১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আগাম রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন কে পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চলছে আলোচনা-জল্পনা।

দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে অন্যতম তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোবারক হোসেন মোল্লা। তিনি এলাকায় সভা-সমাবেশ ও জনসংযোগের মাধ্যমে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন পেতে মোট পাঁচজন প্রার্থী আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দিতে বিএনপির আরেক দলীয় সমর্থন প্রত্যাশী ও তিতাস উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ সরকারের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন হাজী মোবারক হোসেন মোল্লা।
সাক্ষাৎকালে দুই নেতা কলাকান্দি ইউনিয়নের উন্নয়ন ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং দুঃসময়ে অবদান রাখা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করে দুই নেতা বলেন, দলীয় সমর্থন দেওয়ার ক্ষেত্রে এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া উচিত, যিনি দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য। পাশাপাশি প্রার্থী নির্বাচনে বিতর্ক এড়িয়ে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা নয়ন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়েরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে কলাকান্দি ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন চূড়ান্তভাবে কে পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

তিতাসে কলাকান্দি ইউপি নির্বাচনে দুই বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের দাবি

আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬