সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়ল নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে আলোচনা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: সিলেটের জেলা প্রশাসক বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৬ বছরের অপেক্ষার অবসান চেয়ে জিপি হাউজের সামনে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন অভিযান

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ২৫২০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতি ১ হাজার ডলার রেমিট্যান্স পাঠাতে গড়ে খরচ হয়েছে ১৮ দশমিক ২০ ডলার। জানুয়ারি-মার্চে এ খরচ ছিল ১৭ দশমিক ৮০ ডলার।

অর্থাৎ তিন মাসের ব্যবধানে প্রতি ১ হাজার ডলারে রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে ৪০ সেন্ট। একই সময়ে গড় খরচ ১ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সেবামূল্য বৃদ্ধি, বিভিন্ন ফি ও কর এবং ডলারের বিনিময় হারের ওঠানামার কারণে এ খরচ বেড়েছে।
ছোট অঙ্কের রেমিট্যান্সে খরচ তুলনামূলক বেশি। ২০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠানোর খরচ ২ দশমিক ৮৩ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। অন্যদিকে ২০০ থেকে ৫০০ ডলার পাঠানোর খরচ সামান্য কমে ০ দশমিক ৯৪ শতাংশ হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়তে থাকলে প্রবাসীদের একটি অংশ কম খরচের বিকল্প হিসেবে হুন্ডির দিকে ঝুঁকতে পারেন। এতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই রেমিট্যান্স পাঠানোর খরচ কমাতে বাংলাদেশ ব্যাংককে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়ল

আপডেট সময় : ০৭:৩৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬