সংবাদ শিরোনাম :
শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: সিলেটের জেলা প্রশাসক বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৬ বছরের অপেক্ষার অবসান চেয়ে জিপি হাউজের সামনে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন অভিযান দেবিদ্বারে বাজার মনিটরিং, ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, মামলার প্রস্তুতি কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২৫৩৩ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও পেশাদারিত্বের মাধ্যমে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলার বিভিন্ন থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় ধারাবাহিকভাবে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে ভুক্তভোগীরা দীর্ঘদিন পর তাদের হারানো মোবাইল ফোন ফিরে পান। মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি হারানো মালামাল উদ্ধারে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আপডেট সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬