সংবাদ শিরোনাম :
শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: সিলেটের জেলা প্রশাসক বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৬ বছরের অপেক্ষার অবসান চেয়ে জিপি হাউজের সামনে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন অভিযান দেবিদ্বারে বাজার মনিটরিং, ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, মামলার প্রস্তুতি কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, মামলার প্রস্তুতি

বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:
  • আপডেট সময় : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২৫৩০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত কথিত মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাব ও এর নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার রাজশাহীর ভুবন মোহন পার্কে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ সভা ও প্রতিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরদার শরিফুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। এতে ক্লাবের সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন অভিযোগ করেন, ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এবং এর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি চিহ্নিত চক্র প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বহিরাগতদের ব্যবহার করে মানববন্ধন আয়োজন করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গোলাম মোস্তাফা মামুন বলেন, “রাজশাহীর সাংবাদিক সমাজের নাম ব্যবহার করে যারা মানববন্ধন করেছে, প্রকৃতপক্ষে তারা কারা এবং তাদের সাংবাদিক পরিচয় কী—তা স্পষ্ট হওয়া প্রয়োজন। রাজশাহী প্রেসক্লাব সম্পূর্ণ গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও সেভাবেই চলবে।”

তিনি বলেন, আগামী ডিসেম্বরে রাজশাহী প্রেসক্লাবের নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্লাবের বৈধ সদস্যরাই ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রেসক্লাবের সদস্যদের ছবি বিকৃত করে মানহানিকর বক্তব্য প্রচারের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা প্রেসক্লাবকে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। একই সঙ্গে ক্লাবের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা।

রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, মামলার প্রস্তুতি

আপডেট সময় : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬