সংবাদ শিরোনাম :
শাহপরীর গোলারচরে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল পাচারকারীরা দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: সিলেটের জেলা প্রশাসক বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৬ বছরের অপেক্ষার অবসান চেয়ে জিপি হাউজের সামনে সাবেক গ্রামীণফোন কর্মীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন অভিযান দেবিদ্বারে বাজার মনিটরিং, ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা রাজশাহী প্রেসক্লাবকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, মামলার প্রস্তুতি কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

দেবিদ্বারে বাজার মনিটরিং, ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

কাজী শাকিল, দেবিদ্বার প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২৫২১ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পার্কিং এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ৮টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দেবিদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ফকির ইলেক্ট্রনিক্সের মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় তিনজন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পার্কিং করে সড়কে যানজট সৃষ্টি করায় দুই বাসচালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের দায়ে এক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বাজারের সবজি ব্যবসায়ীদের দোকানে হালনাগাদ ও সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য কেনার বাউচার বা চালান সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত, ভোক্তা অধিকার সংরক্ষণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের বাজার মনিটরিং এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেবিদ্বারে বাজার মনিটরিং, ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬