সংবাদ শিরোনাম :
কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক নবীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রক্তাক্ত ২৮ অক্টোবর: লগি-বৈঠা সংঘর্ষের ২০ বছর আজ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন। দেবিদ্বারে গ্যাস ফিল্ডে ডাকাতির ঘটনায় গা‌ড়িসহ ৫ ডাকাত গ্রেপ্তার ১৬ বছরের অপেক্ষা, ৭ সহকর্মীর মৃত্যু: গ্রামীণ টেলিকম ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে তিতাসে কলাকান্দি ইউপি নির্বাচনে দুই বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের দাবি কুমিল্লার ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

মো: আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২৫২৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সিডেন্টস (এসপিএ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকালে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইঞ্জারুল হক, সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব অ্যাক্সিডেন্টসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ এবং মহাসচিব মো. আবুল কালাম আজাদসহ সংগঠনের সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন একতা-সততা সার্ভিসের পরিচালক কে এম জামাল হোসেন ও মো. কামাল মুন্সী, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদুল হাসান ও পুলিশ সদস্যরা, স্থানীয় সাংবাদিক এবং বাসস্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা।

কর্মসূচির মাধ্যমে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কুমিল্লার চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬