সংবাদ শিরোনাম :
যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান শৈশবের শিক্ষা ও সংস্কার সারা জীবন পথ দেখায়: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি রেজাউল সম্পাদক হাসিনুর রহমান হাসু বাঘায় মানবসেবায় প্রশংসিত যুবদল কর্মী মিজানুর রহমান সুমন বারবার গ্রেপ্তারের পরও মাদক কারবারের অভিযোগ, লালপুরে উদ্বেগ বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ: তদন্তের দাবি আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে হুজরাপুর উৎসব ক্লাবের মশক নিধন কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ-সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি রেজাউল সম্পাদক হাসিনুর রহমান হাসু

রনজিৎ সরকার রাজ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৫৩০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে রেজাউল ইসলামকে সভাপতি এবং হাসিনুর রহমান হাসু খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৪ অক্টোবর জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি জানা যায়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল করিম এবং সহ-সভাপতি হিসেবে আবু তাহের সিদ্দিকীসহ মোট ১৪ জন সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলামসহ ১৩ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সেলিম হোসেন দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বদরুল মুলক লেবুসহ ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান, জয়নাল আবেদীন ও ফিরোজ আলমসহ মোট ২৭ জনকে কমিটিতে রাখা হয়েছে। সব মিলিয়ে ৮১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে কমিটিটি অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নবগঠিত কমিটির নেতৃত্বে দিনাজপুর জেলা তাঁতী দল আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে তরুণ নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তোলা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিটি অনুমোদন দেওয়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি রেজাউল সম্পাদক হাসিনুর রহমান হাসু

আপডেট সময় : ০৩:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬