যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান
- আপডেট সময় : ০৫:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। একই সঙ্গে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেনাপোল পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার দেবনাথ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উপলক্ষ। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি ও ইদ্রিস আলী, মো. আবদার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি, সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



























