সংবাদ শিরোনাম :
যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান শৈশবের শিক্ষা ও সংস্কার সারা জীবন পথ দেখায়: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুর জেলা তাঁতী দলের ৮১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি রেজাউল সম্পাদক হাসিনুর রহমান হাসু বাঘায় মানবসেবায় প্রশংসিত যুবদল কর্মী মিজানুর রহমান সুমন বারবার গ্রেপ্তারের পরও মাদক কারবারের অভিযোগ, লালপুরে উদ্বেগ বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ: তদন্তের দাবি আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে হুজরাপুর উৎসব ক্লাবের মশক নিধন কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ-সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই আসামি গ্রেপ্তার

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৫১৭ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসরামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) পরিমল চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর রেলওয়ে কলোনির একটি বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় রফিকুল ইসলাম রফিক (১৯) ও অনিক খান সুজন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম রফিক আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে কলোনির বাসিন্দা। অপর গ্রেপ্তার অনিক খান সুজনের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের পট্টি (বান্দাইল) এলাকায়। তিনি বর্তমানে ঢাকার সাভার উপজেলার উলাইল এলাকার রাজিয়া ভিলায় বসবাস করেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬