সংবাদ শিরোনাম :
বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকায় সচেতনতামূলক আলোচনা সভা গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা নিষ্পত্তিতে এনবিআরের কার্যকর উদ্যোগ দাবি রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার আজ ঢাকার যেসব এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ দুই লাইনের কবিতায় জীবনবোধ, ‘এক পলকের কাব্য’ সিজন টু অনুষ্ঠিত ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ : উখিয়া কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ২৫১৯ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল আলী মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হোসেন প্রকাশ মনির আহমদ (৪৮)। তিনি ওই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

অভিযানের পর গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

ট্যাগস :

রামুতে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬