সংবাদ শিরোনাম :
দুই লাইনের কবিতায় জীবনবোধ, ‘এক পলকের কাব্য’ সিজন টু অনুষ্ঠিত ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ভ্যানচালকের বসতবাড়ি উচ্ছেদ, জমিতে পুকুর খনন ইসলামী ব্যাংকের প্রশাসককে অপদস্থের অভিযোগ, ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক

ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

রনজিৎ সরকার রাজ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৫১৮ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে হোন্ডা সাইন এসপি ১২৫ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সনজিত চন্দ্র রায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে পৌনে ৭টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় মা ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেলটি রেখে ব্যক্তিগত কাজে যান সনজিত চন্দ্র রায়। কাজ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।

চুরি হওয়া মোটরসাইকেলটি আলাদিপুর গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে সনজিত চন্দ্র রায়ের ব্যবহৃত। এর রং কালো এবং মডেল হোন্ডা সাইন এসপি ১২৫ সিসি। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JC72EG1012194 এবং চেসিস নম্বর PSOJC7290 LH 112886।
ভুক্তভোগী জানান, অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন চোরের ছবি শনাক্ত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং মোটরসাইকেলটি উদ্ধারে অনুসন্ধান চলছে।

তবে এখন পর্যন্ত চুরি হওয়া মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।

ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬