সংবাদ শিরোনাম :
দুই লাইনের কবিতায় জীবনবোধ, ‘এক পলকের কাব্য’ সিজন টু অনুষ্ঠিত ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ভ্যানচালকের বসতবাড়ি উচ্ছেদ, জমিতে পুকুর খনন ইসলামী ব্যাংকের প্রশাসককে অপদস্থের অভিযোগ, ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক

বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

রনজিৎ সরকার রাজ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৫২০ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কলেজের নতুন মডেলের নির্মিত প্রধান ফটকটির উদ্বোধন করেন।

আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ানুল ইসলাম রিজু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, যুবদলের সদস্যসচিব তানভীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সহসভাপতি লাইসুর রহমান লিপু এবং উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।

এ ছাড়া প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী, নজরুল ইসলাম খান বুলুসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষা জাতির মেরুদণ্ড—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার গুরুত্ব অনুষ্ঠানে তুলে ধরা হয়।

নতুন প্রধান ফটকটি কলেজের সৌন্দর্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের পরিচিতি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু

আপডেট সময় : ১২:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬