সংবাদ শিরোনাম :
দুই লাইনের কবিতায় জীবনবোধ, ‘এক পলকের কাব্য’ সিজন টু অনুষ্ঠিত ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ভ্যানচালকের বসতবাড়ি উচ্ছেদ, জমিতে পুকুর খনন ইসলামী ব্যাংকের প্রশাসককে অপদস্থের অভিযোগ, ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক

চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

মোঃ আবুল কালাম আজাদ, চান্দিনা   কুমিল্লা
  • আপডেট সময় : ১০:৪৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৫২৯ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল লেনদেনের প্রসার, আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নগদ অর্থের ব্যবহার কমানোর লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) পুবালী ব্যাংক পিএলসি, চান্দিনা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আরআরএম ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখাপ্রধান মোহাম্মদ আমিরুল ইসলাম।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের নিমসার শাখার শাখাপ্রধান সজিব গুহ এবং চান্দিনা শাখার ভবনমালিক ও আল-আমিন পোলট্রি অ্যান্ড ফিশ ফিডের স্বত্বাধিকারী ওয়ালি উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আল-আমিন মাদ্রাসা ও ইকরা লাইব্রেরির শিক্ষক হাফেজ মো. জাহিদ। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্ব দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেনব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল করা সম্ভব।

তবে ডিজিটাল লেনদেনের সুফল পেতে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, অনলাইন আর্থিক প্রতারণা সম্পর্কে ধারণা প্রদান এবং নিরাপদ লেনদেনের পদ্ধতি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। এ সময় রামপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবু তাহের, ভূঁইয়া অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আলমগীর ভূঁইয়া, হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন পাটোয়ারী এবং পাটোয়ারী স্টোরের স্বত্বাধিকারী মো. সবুজ পাটোয়ারীসহ সংশ্লিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় তিন দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি গ্রাহকদের কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের পদ্ধতি হাতে-কলমে শেখানো এবং এ সেবা ব্যবহারে উৎসাহিত করার কার্যক্রম শুরু হয়। এ সময় কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকের মধ্যে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন এবং কিউআর কোড-সংবলিত ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠান আয়োজনে চান্দিনা শাখার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে ছিলেন ডেপুটি জুনিয়র অফিসার খাদিজা আক্তার, মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন; অফিসার মো. তানজিল হোসেন এবং সিনিয়র অফিসার মো. ফারুক হোসেনসহ শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চান্দিনায় ডিজিটাল ব্যাংকিং সেবার ব্যবহার বাড়বে এবং গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও আধুনিক আর্থিক লেনদেনব্যবস্থা গড়ে উঠবে।

চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:৪৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬