সংবাদ শিরোনাম :
দুই লাইনের কবিতায় জীবনবোধ, ‘এক পলকের কাব্য’ সিজন টু অনুষ্ঠিত ফুলবাড়ীতে ডায়াগনস্টিক সেন্টারের পাশে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের ২ মাসের কারাদণ্ড বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম মঞ্জু দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চান্দিনায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ভ্যানচালকের বসতবাড়ি উচ্ছেদ, জমিতে পুকুর খনন ইসলামী ব্যাংকের প্রশাসককে অপদস্থের অভিযোগ, ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

মনির হোসেন, বেনাপোল, শার্শা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৫২৬ বার পড়া হয়েছে
dailydinlipi24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় শিল্পকারখানায় কাঁচামালের সংকট এবং বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ভারতের পেট্রাপোল বন্দরে দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, বাংলাদেশে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তিনি জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টমস ও বন্দরে পণ্য ওঠানামা, খালাস এবং শুল্কায়নের কাজ স্বাভাবিক থাকবে।
বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ শিল্পকারখানার কাঁচামাল, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি হয়। কলকাতার সঙ্গে বেনাপোলের দূরত্ব তুলনামূলক কম হওয়ায় ব্যবসায়ীদের কাছে এ বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলে দুই দেশের বন্দরে পণ্য ও ট্রাকের জট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার সরকারি ছুটির কারণে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশে ছুটি থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম ২৫ অক্টোবর থেকে পুনরায় চালু হবে। তবে পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ মাছ রপ্তানি করলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি জানানো হয়েছে। বন্ধের মধ্যেও বেনাপোল বন্দরে নির্ধারিত দিনগুলোতে পণ্য খালাস ও শুল্কায়নের কার্যক্রম চলবে। খালি ট্রাক নিয়ে ভারতীয় চালকেরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
এদিকে, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। দুর্গাপূজার সময় যাত্রীদের চাপ বাড়তে পারে। তাই নিরাপদ যাতায়াত ও যাত্রীসেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন চত্বরে পুলিশের জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন।

দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

আপডেট সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬