দেবিদ্বারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৫১৮ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, দেবিদ্বার, কুমিল্লার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “শিশু গড়বে আগামীর পথ, কন্যা করবে বিশ্বজয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আনোয়ার হোসেন পাঠান, ‘নিজেরা করি’র কর্মসূচি সংগঠক জনাব মোঃ আমজীর হোসেন এবং দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জনাব শফিউলসহ অন্যান্য অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাসনা হেনা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।




























